ঢাকা ০৩:৩১ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে ৮৫টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া: কিয়েভ

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫
  • / 66

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলাস্কা বৈঠকের কয়েক ঘণ্টা পর শনিবার কিয়েভ জানিয়েছে, ইউক্রেনে রাতভর ৮৫টি অ্যাটাক ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া।

প্রত্যন্ত মার্কিন রাজ্যে বহুল প্রত্যাশিত এই বৈঠকটি তিন বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন থামাতে কোনও সাফল্য ছাড়াই শেষ হয়েছিল।

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, মস্কো ‘ইস্কান্দার-এম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৮৫টি শাহেদ-টাইপ’ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এবং চারটি অঞ্চলের ‘ফ্রন্টলাইন এলাকায়’ হামলা চালিয়েছে।

বিমানবাহিনী তাদের দৈনিক প্রতিবেদনে বলেছে, হামলাগুলো ‘১৬ আগস্ট রাতে’ চালানো হয় এবং ১৫ আগস্ট সন্ধ্যায় শুরু হয়, যখন পুতিন ও ট্রাম্প তাদের মধ্যে আলোচনা বসেন।

কিয়েভ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৬১টি ড্রোন ভূপাতিত করেছে।

ট্রাম্প-পুতিন বৈঠক কোনো যুদ্ধবিরতির ঘোষণা ছাড়াই শেষ হয়েছে, যদিও পশ্চিমারা কয়েক মাস ধরে ক্রেমলিনকে লড়াই বন্ধের প্রতিশ্রুতি দেওয়ার জন্য চাপ দিচ্ছে।

ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি এখনও এই আলোচনার বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানাননি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে পুতিন ইউক্রেনে রাশিয়ার যে আগ্রাসন শুরু করেছিলেন, তাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনে ৮৫টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া: কিয়েভ

আপডেট সময় : ০১:৩৯:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫