ঢাকা ০৩:৩০ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

২২ আগস্ট পুতিন-জেলেনস্কির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করতে চান ট্রাম্প

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৭:৫৪ অপরাহ্ন, রোববার, ১৭ অগাস্ট ২০২৫
  • / 54

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী ২২ আগস্ট রাশিয়া ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করার পরিকল্পনা করেছেন।

শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প এক ফোনালাপে ইউরোপীয় নেতাদের বলেন, তিনি পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের ব্যবস্থা করতে চান।

ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে জেলেনস্কির সাথে সাক্ষাত করার কথা রয়েছে এবং ইউরোপীয় নেতাদের এতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

পুতিন এখনো প্রকাশ্যে প্রস্তাবিত শীর্ষ সম্মেলনে তার অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেননি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর দুই নেতার মধ্যে প্রথম মুখোমুখি বৈঠক উপলক্ষে শুক্রবার আলাস্কার অ্যাঙ্কোরেজে ট্রাম্প ও পুতিন একটি গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক করেন। ২০০৭ সালের পর এই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করলেন পুতিন।

বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, তিনি ও ট্রাম্প একটি ‘সমঝোতায়’ পৌঁছেছেন।

ট্রাম্প বলেন, তারা ‘কিছু অগ্রগতি’ অর্জন করেছেন, তবে চলমান সংঘাত অবসানে তারা কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

২২ আগস্ট পুতিন-জেলেনস্কির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠক করতে চান ট্রাম্প

আপডেট সময় : ০২:৫৭:৫৪ অপরাহ্ন, রোববার, ১৭ অগাস্ট ২০২৫