ঢাকা ১০:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক বাদল আহমেদ আর নেই

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
  • / 115

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই। আজ (সোমবার) সকাল ৭টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদল আহমেদের গ্রামের বাড়ি বগুড়ায়। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বাচসাস সিনিয়র সদস্য অনজন রহমান, আহমেদ সিরাজ ও আহমেদ তেপান্তরের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের টেনিস কোর্টে বাদল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে নিয়ে স্মৃতিচারণ করেন। শেষবারের মতো বিদায় জানাতে এসে কান্নায় ভেঙে পড়েন মোস্তফা মতিহারসহ অনেকে। এ সময় সেখানে স্মৃতিচারণ করেন, জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি আইয়ুব ভূইয়া, বাচসাস-এর সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সভাপতি রিমন মাহফুজ, ডিইউজে সাংগঠনিক সম্পাদক আরফানুল নাহিদ, বর্তমান সভাপতি কামরুল হাসান দর্পন ও সাধারণ সম্পাদক। এসময় পরিচালক সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন গাজী মাহবুব। পরে বাচসাস-এর পক্ষ থেকে বাদল আহমেদের মরদেহে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। দ্বিতীয় জানাজা আসরের নামাজের পর রাজধানীর গোলাপবাগে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।”

বাদল আহমেদ দীর্ঘদিন সাপ্তাহিক প্রতিচিত্র পত্রিকায় কাজ করেছেন। তিনি বিজয় টেলিভিশনের বার্তা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি দৈনিক আমার বার্তা পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

বাদল আহমেদ বাচসাসের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি টেলিভিশন দর্শক ফোরাম এর উপদেষ্ঠা হিসেবে গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে চলচ্চিত্র সাংবাদিকতা অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হলো।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। নিজের সামাজিকমাধ্যমে বাদল আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি লিখেছেন, ‘বাদল আহমেদ। বিনোদন সাংবাদিকতার জগতে একজন পথিকৃৎ আবেগী মানুষ। আমার ছোট্ট ক‍্যারিয়ারে অনেক বিশাল গল্পের একজন জ্বলন্ত সাক্ষী ছিলেন। বাদল ভাই, আপনার মৃত্যুতে শোকাহত অনেক। বিনম্র শ্রদ্ধা। আপনার আত্মার শান্তি কামনা করি। মহান আল্লাহ আপনার পরিবারকে এই শোক বইবার শক্তি দিন। আমিন…। ’

নিউজটি শেয়ার করুন

সাংবাদিক বাদল আহমেদ আর নেই

আপডেট সময় : ০৫:৪৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫