এসসিও সদস্য দেশগুলোকে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান চীনের শি’র

- আপডেট সময় : ১২:৩৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / 28
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সদস্য দেশগুলোকে তাদের ‘বৃহৎ আকারের বাজারের’ শক্তি কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন।
চীনের উত্তরাঞ্চলীয় বন্দর নগরী তিয়ানজিনে এসসিও নেতাদের ২৫তম শীর্ষ সম্মেলনে শি তার উদ্বোধনী ভাষণে এ মন্তব্য করেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ ১০ সদস্যের জোটের নেতারা এতে অংশ নিচ্ছেন।
“এসসিও সদস্য দেশগুলি সবাই বন্ধু এবং অংশীদার,” তিনি সদস্য দেশগুলিকে তাদের পার্থক্যকে সম্মান করা, কৌশলগত যোগাযোগ বজায় রাখা, ঐকমত্য তৈরি করা এবং সংহতি ও সহযোগিতা জোরদার করার আহ্বান জানান।
ওয়াশিংটন যখন জাতিসংঘের সদস্য দেশগুলির সাথে দ্বিপাক্ষিক তবে অনুকূল চুক্তি চাইছে তখন মার্কিন শুল্ক আন্তর্জাতিক বাজারকে বিপর্যস্ত করে তুলেছে এমন সময় তিনি এই বিবৃতি দিয়েছেন।
সদস্য দেশগুলোকে ‘ন্যায্যতা’ ও ‘ন্যায়বিচার’ সমুন্নত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের অবশ্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঠিক ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে হবে এবং স্নায়ুযুদ্ধের মানসিকতা, ব্লক সংঘাত ও উৎপীড়নের চর্চার বিরোধিতা করতে হবে।
‘পারস্পরিক সুবিধা ও লাভজনক ফলাফলের’ আহ্বান জানিয়ে শি জাতিসংঘকেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থার সুরক্ষা এবং বিশ্ব বাণিজ্য সংস্থাকে (ডব্লিউটিও) কেন্দ্রে রেখে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে সমর্থন করার আহ্বান জানান।
তিনি জোর দিয়ে বলেন, এসসিও’র সদস্য দেশগুলোর উচিত মতপার্থক্য দূরে সরিয়ে রেখে ‘অভিন্ন ভিত্তি’ খোঁজা।
শি বলেন, এসসিওতে ২৬টি দেশের অংশগ্রহণ রয়েছে, ৫০টিরও বেশি ক্ষেত্রে সহযোগিতা এবং প্রায় ৩০ ট্রিলিয়ন ডলারের সম্মিলিত অর্থনৈতিক আউটপুট রয়েছে।
তিনি বলেন, আন্তর্জাতিক পর্যায়ে এর প্রভাব ও আবেদন দিন দিন বাড়ছে।
শি বলেন, ‘আমাদের উন্নয়ন কৌশল আরও ভালোভাবে সাজাতে হবে এবং বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের উচ্চমানের বাস্তবায়ন বাড়াতে হবে।
চলতি বছরের মধ্যে এসসিও’র সদস্য দেশগুলোকে ২০০ কোটি ইউয়ান (২৮ কোটি ৪ লাখ ডলার) অনুদানের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তিনি বলেন, চীন আগামী তিন বছরে এসসিও ইন্টারব্যাংক কনসোর্টিয়ামের সদস্য ব্যাংকগুলোকে অতিরিক্ত ১০ বিলিয়ন ইউয়ান (১.৪ বিলিয়ন ডলার) ঋণ দেবে।























