সুদানের একটি গ্রামে ভূমিধসে হাজারের বেশি মানুষ নিহত

- আপডেট সময় : ০১:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / 51
দ্য সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি সোমবার জানিয়েছে, পশ্চিম সুদানের মাররা পর্বতমালার একটি গ্রাম ধসে কমপক্ষে এক হাজার লোক নিহত হয়েছে।
আবদেল ওয়াহিদ মোহাম্মদ নূরের নেতৃত্বাধীন গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে, কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের পর ৩১ আগস্ট ভূমিধসের ঘটনা ঘটে।
দারফুর অঞ্চলের ওই এলাকা নিয়ন্ত্রণকারী এই আন্দোলন জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর প্রতি পুরুষ, নারী ও শিশুসহ নিহতদের মৃতদেহ উদ্ধারে সহায়তার আহ্বান জানিয়েছে।
আন্দোলনের তরফে আরও জানানো হয়েছে, গ্রামটি এখন পুরোপুরি মাটিতে মিশে গিয়েছে।
উত্তর দারফুর রাজ্যে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র ্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে চলমান যুদ্ধ থেকে পালিয়ে বাসিন্দারা মাররা পর্বতমালা এলাকায় আশ্রয় নিয়েছে যেখানে খাবার ও ওষুধ অপর্যাপ্ত।
দুই বছর ধরে চলা গৃহযুদ্ধে অর্ধেকের বেশি মানুষ ক্ষুধার মুখে পড়েছে এবং উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশির আগুনে পুড়ে গেছে লাখ লাখ মানুষ।






















