ঢাকা ০২:২৪ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোনো চক্রান্ত করে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না: খোকন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 52

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং কোনো চক্রান্ত করে সেটি বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন। আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর চরাঞ্চল করিমপুরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ করায় জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। এদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর ফিরে আসার সুযোগ নেই। জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে বিএনপি সেই দায়িত্ব পালনের জন্য প্রস্তুত আছে।’

নির্বাচনের আগে আরও গোটা-দুয়েক সরকার আসতে পারে: বিএনপি নেতা রিপন

এসময়, ২০০৮ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচন গুলোর সমালোচনা করে তিনি জনগণকে ভোট দেয়ার আহ্বান জানান।

জনসভায় জেলা যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি র‍্যালী নিয়ে চরাঞ্চলের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে বিএনপি সমর্থকরা ।

নিউজটি শেয়ার করুন

কোনো চক্রান্ত করে নির্বাচন বাধাগ্রস্ত করা যাবে না: খোকন

আপডেট সময় : ১০:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫