ঢাকা ১২:০৮ অপরাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের আগে আরও গোটা-দুয়েক সরকার আসতে পারে: বিএনপি নেতা রিপন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 60

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে আরও ‘গোটা-দুয়েক’ সরকার গঠিত হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই। লোভ ও নেতৃত্বের সংকটের কারণে ২০২৪ সালের গণঅভ্যুত্থান ব্যর্থতার মুখে পড়েছে। আগামী নির্বাচনের আগেই গোটা-দুয়েক সরকার আসতে পারে।’

মামুনের জবানবন্দি হাসিনার দুঃশাসনের অকাট্য দলিল: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রিপন বলেন, ‘ভয়ের রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। মানুষ ভালো লোককে রাজনীতিতে দেখতে চায়। শেখ হাসিনার পরিণতি অনিবার্য ছিল।’

সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এক বছরের বেশি সময় হয়ে গেছে, আরও আগে একটি নির্বাচন হওয়া উচিত ছিল। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সময়মতো নির্বাচন জরুরি ছিল, তা না হওয়ায় দেশ আজ অবনতির দিকে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ব্যবসায়ীরা অপেক্ষায় আছেন নির্বাচনের পর বিনিয়োগের জন্য। অথচ আন্দোলনের কৃতিত্ব কে নেবে, তা নিয়েই লড়াই চলছে—এমন পরিস্থিতিতে দেশের ভবিষ্যৎ নেই।’

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে আমীর খসরু বলেন, ‘যারা সত্যিকারের মুক্তিযুদ্ধ করেছেন, তারা নিজেদের জায়গায় ফিরে গেছেন। একদল মুক্তিযুদ্ধ বিক্রি করতে করতে দেশ শেষ করে ফেলেছে, এখন আরেক দল ২০২৪ সালের গণঅভ্যুত্থান বিক্রি করছে। বিএনপি কোনো কৃতিত্ব নিতে চায় না, এটা জনগণের কৃতিত্ব।’

নিউজটি শেয়ার করুন

নির্বাচনের আগে আরও গোটা-দুয়েক সরকার আসতে পারে: বিএনপি নেতা রিপন

আপডেট সময় : ০৪:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫