ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পর্তুগালে রেল দুর্ঘটনায় নিহত ১৫, রাষ্ট্রীয় শোক ঘোষণা

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 205
176

পর্তুগালের রাজধানী লিসবনে ক্যাবল রেল দুর্ঘটনায় বিদেশি নাগরিকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ভয়াবহ এ দুর্ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন পর্তুগালের প্রেসিডেন্ট। আজ (বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর) ঘোষণা করা হয়েছে রাষ্ট্রীয় শোক। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এরইমধ্যে শুরু হয়েছে তদন্ত।

পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে চালু থাকা যাত্রী সেবা ফানিকুলার বা ক্যাবল রেল পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এবার জনপ্রিয় এই ক্যাবল রেলেই ঘটলো ভয়াবহ দুর্ঘটনা।

কর্তৃপক্ষ জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে একটি ক্যাবল রেল দ্রুতগতিতে নিচে নামার সময় লাইনচ্যুত হয়ে পাশের একটি আবাসিক ভবনে ধাক্কা খায়। মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায় ক্যাবল ট্রেনটি। এতে ঘটনাস্থলেই নিহত হন বিদেশি পর্যটকসহ বেশ কয়েকজন। আহত হন আরও অনেকে।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে পুলিশ ও দমকলবাহিনী। এসময় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের

ভয়াবহ এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পর্তুগালের প্রেসিডেন্ট। একইসঙ্গে বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়াও, রাজধানী লিসবনে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন শহরের মেয়র কার্লোস মোয়েদা। হতাহতদে পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি।

মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উরজুলা ফন ডার লাইয়েনসহ অনেক ইউরোপীয় নেতা। শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও।

এলিভাদোর গ্লোরিয়া নামের রেলপথটি চালু হয় ১৮৮৫ সালে। যা পর্যটক ও স্থানীয়দের কাছে অন্যতম আকর্ষণীয় যাতায়াতের মাধ্যম। এটি লিসবনের রেস্তোরাদোরেস থেকে বাইরো আলতো এলাকায় যাত্রী পরিবহন করে। ৭টি পাহাড়ের ওপর গড়ে ওঠা লিসবন শহরে উপরে-নিচে যাতায়াতের সুবিধার জন্য এ ধরনের ক্যাবল রেলের একাধিক সেবা চালু রয়েছে শত বছর ধরে।

নিউজটি শেয়ার করুন

পর্তুগালে রেল দুর্ঘটনায় নিহত ১৫, রাষ্ট্রীয় শোক ঘোষণা

আপডেট সময় : ১২:৪৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫