ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজা শহর খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 35

ইসরায়েলি সেনাবাহিনী আগামী দিনগুলোতে গাজা সিটির বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করার প্রস্তুতি নিচ্ছে বলে বৃহস্পতিবার স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

ইসরায়েলি চ্যানেল ১৪ জানিয়েছে, ‘অপারেশন গিডিওন’স চ্যারিয়টস ২’-এর দ্বিতীয় ধাপে আগামী সপ্তাহে ব্যাপক বিমান হামলা চালানো হবে, এরপর গাজা সিটির ওপর পূর্ণ অপারেশনাল নিয়ন্ত্রণ অর্জন এবং এর বাসিন্দাদের সরিয়ে নেয়ার লক্ষ্যে স্থল অভিযান চালানো হবে।

বুধবার গাজা শহর দখলে দ্বিতীয় দফা হামলা শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির বুধবার গাজা সফর করে অপারেশনাল ছবি পর্যালোচনা করেছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’ পুনর্গঠন করবেন ট্রাম্প

২০ আগস্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তিনি গাজা সিটি থেকে শুরু করে গাজা উপত্যকা পুনর্দখলের পরিকল্পনা ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন, যদিও আন্তর্জাতিক সতর্কতা রয়েছে যে এর ফলে ছিটমহলের সম্পূর্ণ ধ্বংস, ফিলিস্তিনিদের জন্য আরও দুর্ভোগ এবং গণ বাস্তুচ্যুতি হতে পারে।

২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ৬৪ হাজার ২০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। দুর্ভিক্ষের মুখে থাকা ছিটমহলটি তছনছ করে দিয়েছে সেনা অভিযান।

গত নভেম্বরে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।

ছিটমহলের বিরুদ্ধে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলাও রয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাজা শহর খালি করার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর

আপডেট সময় : ০২:৪০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫