ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 65

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে আবারও ভাঙচুর, আগুনের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার রাত ৭টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে এসে ওই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। একইসঙ্গে জলকামান দিয়ে আগুন নেভাতেও কাজ করছে তারা।

এদিকে, জাতীয় পার্টির নেতাকর্মী ও বিক্ষোকারীরা ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ করছে। সংঘর্ষের কারণে ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এর আগে, গত ৩০ আগস্ট জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাংলাদেশের রাজনীতিতে মধ্যপন্থাই সর্বোত্তম পন্থা: মঈন খান

ওইদিন সন্ধ্যায় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা এ হামলা চালান। এ সময় পুলিশের সঙ্গে তাদের বেশ কয়েক দফা ধাওয়া–পাল্টা ধাওয়া চলতে দেখা যায়। এতে কাকরাইল ও বিজয়নগর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাটিতে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়।

ওইদিন রাতে রাজধানীর বিজয়নগরে গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদসহ চার নেতা-কর্মী আহত হন। নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি, এনসিপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল।

নিউজটি শেয়ার করুন

ফের জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ

আপডেট সময় : ১১:১৯:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫