ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন: শুরু হয়েছে ভোট গ্রহণ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 44

নানা চড়াই-উৎরাই পার হয়ে দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল এবং ১০টি ছাত্রী হলের ১১ হাজার ৮৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এবার জাকসু নির্বাচনে গণতান্ত্রিক ছাত্রসংসদের শিক্ষার্থী ঐক্য ফোরাম, ছাত্রশিবিরের সমন্বিত শিক্ষার্থী জোট, ছাত্রদলের নিজস্ব প্যানেল, বামপন্থিদের তিনটি ও স্বতন্ত্র প্রার্থীদের দুটি প্যানেলসহ মোট ৮টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এতে মোট প্রার্থী রয়েছেন ১৭৮ জন। জাকসু নির্বাচনে ভোট গ্রহণের জন্য ২১টি হলকে ভোটকেন্দ্র করা হয়েছে। এসব কেন্দ্রে তৈরি করা হয়েছে ২২৪টি বুথ।

আরও পড়ুন: ডাকসুর নতুন ভিপি সাদিক, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দিন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে ৬৭ জন পোলিং অফিসার এবং কর্মকর্তাদের মধ্য থেকে ৬৭ জন সহায়ক পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। ভোটগ্রহণ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে গণনা করা হবে ভোট। গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে আজ।

এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৮৯৭ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ৫ হাজার ৭২৮ জন।

ছাত্রদের হলের মধ্যে আল বেরুনী হলে ভোটার ২১০ জন, আ ফ ম কামালউদ্দিন হলে ৩৩৩ জন, মীর মশাররফ হোসেন হলে ৪৬৪ জন, শহীদ সালাম-বরকত হলে ২৯৮ জন, মওলানা ভাসানী হলে ৫১৪ জন, ১০ নম্বর ছাত্র হলে ৫২২ জন, শহীদ রফিক-জব্বার হলে ৬৫০ জন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ৩৫০ জন, ২১ নম্বর ছাত্র হলে ৭৩৫ জন, জাতীয় কবি নজরুল হলে ৯৯২ জন এবং তাজউদ্দীন আহমদ হলে ৯৪৭ জন ভোটার রয়েছেন।

ছাত্রীদের হলের মধ্যে নওয়াব ফয়জুন্নেসা হলে ২৭৯ জন, জাহানারা ইমাম হলে ৩৬৭ জন, প্রীতিলতা হলে ৩৯৬ জন, বেগম খালেদা জিয়া হলে ৪০৩ জন, সুফিয়া কামাল হলে ৪৫৬ জন, ১৩ নম্বর ছাত্রী হলে ৫১৯ জন, ১৫ নম্বর ছাত্রী হলে ৫৭১ জন, রোকেয়া হলে ৯৫৬ জন, ফজিলাতুন্নেছা হলে ৭৯৮ জন এবং তারামন বিবি হলে ৯৮৩ জন ভোটার রয়েছেন।

এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৫ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৭ জন প্রার্থী। নির্বাচনে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্রদের সমর্থিত মিলিয়ে সর্বমোট আটটি প্যানেল অংশগ্রহণ করবে। ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ১০টি হল মিলিয়ে মোট ২১ ভোটকেন্দ্র ঠিক করা হয়েছে। এসব কেন্দ্রে স্থাপন করা হয়েছে ২২৪টি বুথ।

এদিকে, গতকাল (বুধবার, ১০ সেপ্টেম্বর) রাতে ছাত্রশিবির ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ে মারুফ মল্লিক ও নাজমুল হাসান অভি নামের দু’জন বিএনপি কর্মীর গোপন বৈঠকের অভিযোগ করলে এ অভিযোগ অস্বীকার করে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. রাশিদুল আলম জানান বিষয়টি ভিত্তিহীন। শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন: শুরু হয়েছে ভোট গ্রহণ

আপডেট সময় : ১১:২৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫