ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 60

ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ভরাডোবা তাসরিফ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এখনও নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।

আরও পড়ুন: দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারী বর্ষণের আভাস

ওসি হুমায়ুন কবির বলেন, ‘দুর্ঘটনার পর নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করেছে। ঘটনার তদন্ত চলছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০

আপডেট সময় : ০১:৫২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫