ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেপালে ‘দুর্নীতি বন্ধের’ জন্য বিক্ষোভকারীদের দাবি মেনে চলার অঙ্গীকার কার্কির

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৬:০৭ অপরাহ্ন, রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 37

‘দুর্নীতির অবসান’-এর জন্য বিক্ষোভকারীদের দাবি মেনে চলার অঙ্গীকার করেছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসাবে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণকারী সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।

কাঠমান্ডু থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জেন-জি বিক্ষোভে রাজনৈতিক পালাবদলের পর কার্কি দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তিনি আজ রোববার থেকে তার কাজ শুরু করেছেন।

ইউক্রেন সীমান্তবর্তী এলাকায় যুদ্ধবিমান মোতায়েন করল রোমানিয়া ও পোল্যান্ড

সুশীলা কার্কি বলেন, ‘আমাদের জেন জি প্রজন্মের চিন্তাভাবনা অনুসারে কাজ করতে হবে। জেন জি যা দাবি করছে, তা হল-দুর্নীতির অবসান, সুশাসন ও অর্থনৈতিক সমতা।’

গত শুক্রবার দায়িত্ব নেওয়ার পর ৭৩ বছর বয়সী সুশীলা কার্কি তার প্রথম প্রকাশ্য মন্তব্যে বলেন, ‘আপনাকে ও আমাকে এটি পূরণে দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে।’

কার্কি আরও বলেন, তিনি ও তার অন্তর্বর্তীকালীন সরকার ‘ছয় মাসের বেশি একদিনও এখানে থাকবে না।’
আগামী ৫ মার্চ ২০২৬ সালে নেপালে নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

নেপালে ‘দুর্নীতি বন্ধের’ জন্য বিক্ষোভকারীদের দাবি মেনে চলার অঙ্গীকার কার্কির

আপডেট সময় : ০৩:৫৬:০৭ অপরাহ্ন, রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫