ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১১:৫৬ পূর্বাহ্ন, রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 247
218

না ফেরার দেশে চলে গেছেন লালন সম্রাজ্ঞী খ্যাত সঙ্গীত শিল্পী ফরিদা পারভীন। আজ (শনিবার, ১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটের দিকে তিনি মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি চার সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফরিদা পারভীনের ছেলে ইমাম জাফর নুমানি তার ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এ কথা জানান।

পোস্টে তিনি লেখেন, আম্মা (ফরিদা পারভীন) আজকে (শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫) রাত ১০:১৫ মিনিটে ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার স্বীয় অনুগ্রহে আম্মার সকল ভুল ত্রুটি অপরাধকে মার্জনা করে আম্মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন। রাব্বির হাম হুমা ক্বামা রাব্বা ইয়ানি সগীরা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩। তিনি স্বামী এবং ৪ সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভীন। সাম্প্রতিক সময়ে তার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় সপ্তাহে দুই দিন ডায়ালাইসিস করাতে হয়। এর অংশ হিসেবে গত ২ সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে।

লাইফ সাপোর্টে শিল্পী ফরিদা পারভীন

কিন্তু সেখানে ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। তখন চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। এর পর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। শেষ পর্যন্ত চলে যান না–ফেরার দেশে।

১৯৫৪ সালে ৩১ ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেন ফরিদা পারভীন। ১৪ বছর বয়সে ফরিদা পারভীনের পেশাদার সংগীতজীবন শুরু হয়। এরপর পার হতে হয় অনেক চড়াই-উতরাই। পারিবারিক সূত্রেই গানের ভুবনে আসা। গানে গানে কাটিয়েছেন ৫৫ বছর।

ফরিদা পারভীন বাংলাদেশের লোকসংগীতের এক অমর ধারা ও প্রাণবন্ত উপস্থাপনার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যু দেশের সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

বরেণ্য লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই

আপডেট সময় : ১২:১১:৫৬ পূর্বাহ্ন, রোববার, ১৪ সেপ্টেম্বর ২০২৫