ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 183
193

চট্টগ্রামের চন্দনাইশ ও সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। আজ (সোমবার, ১৫ সেপ্টেম্বর) এ দুর্ঘটনাগুলো ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের দোহাজারী পৌরসভার সোনাই বটতল বাঁকে ঈগল পরিবহনের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই নারী নিহত হয়েছেন। দুই নারী সম্পর্কে বউ–শাশুড়ি।

দুর্গাপূজায় ১২০০ টন ইলিশ ভারতে পাঠানোর অনুমোদন

নিহতরা হলেন- চন্দনাইশ পৌরসভার কারেজির বাড়ির ফাতেমা বেগম (৭৫), তার পুত্রবধূ শামীমা আকতার (৪২)। হাসপাতালে নেওয়া হলে সিএনজি যাত্রী ওষুধ কোম্পানির এমআর মো শরিফ নামে অপর একজনও মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর। নিহতরা সিএনজিযোগে দোহাজারী থেকে চিকিৎসক দেখিয়ে চন্দনাইশ পৌরসভা এলাকায় অবস্থিত বাড়িতে যাচ্ছিলেন।

এতে কমপক্ষে ১০ জন আহত হয়। আহতদের প্রথমে দোহাজারী হাসপাতাল ও বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ঈগল পরিবহনের বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অন্যদিকে সকাল সাড়ে ১১ টার দিকে সীতাকুণ্ডের কুমিরায় আইরিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানের উপর গিয়ে পড়ে। এতে মোহাম্মদ আলী নামে দোকানের কর্মচারী চাপা পড়ে মারা যান। এ ঘটনায় আহত হন আরো চার বাস যাত্রী।

নিউজটি শেয়ার করুন

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট সময় : ০৫:৩৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫