ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

১৩ দিনে প্রবাসী আয় এলো ১৩০ কোটি ৬০ লাখ ডলার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 54

চলতি সেপ্টেম্বরে প্রথম ১৩ দিনে দেশে প্রবাসী আয় এলো ১৩০ কোটি ৬০ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ১৩ হাজার ৯০০ কোটি টাকা (প্রতি ডলার ১২১ দশমিক ৭৫ টাকা হিসাবে)।

এই রেমিট্যান্স গত বছরের একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬ শতাংশ বেশি। আগের বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১১৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক।

চলতি সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে আসা রেমিট্যান্স আগের মাস আগস্টের প্রথম ১৩ দিনে আসা আয়ের চেয়েও বেশি। আগের মাস আগস্টের ১৩দিনে রেমিট্যান্স এসেছিল ১০৪ কোটি ১৯ লাখ ডলার।

মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার ডলার।

রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১২ কোটি ডলার।

উল্লেখ্য, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৯৬ কোটি ৮৭ লাখ ১০ হাজার ডলার। আর দেশে ব্যবসারত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৭ লাখ ৭০ হাজার ডলার।

নিউজটি শেয়ার করুন

১৩ দিনে প্রবাসী আয় এলো ১৩০ কোটি ৬০ লাখ ডলার

আপডেট সময় : ০৫:৫৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫