দেশকে নির্বাচনের রাস্তায় নিলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে: শামসুজ্জামান দুদু

- আপডেট সময় : ০২:২২:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / 36
সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় আসবে বলে মনে করেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ (শুক্রবার, ১৯ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে প্রতীকী যুব সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।
দেশের ইতিহাসে বৈদেশিক ঋণের পরিমাণে নতুন রেকর্ড
দুদু বলেন, ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। দেশকে নির্বাচনের রাস্তায় নেওয়া গেলে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে।
তিনি আরও বলেন, দেশের ভেতর-বাহির থেকে যে সব ষড়যন্ত্র হচ্ছে, সেগুলো জনগণের শক্তি ও নির্বাচনের মাধ্যমে মোকাবিলা করা সম্ভব। গণতান্ত্রিক ধারার বাইরে গিয়ে দেশের সমস্যার কোনো সমাধান আসবে না।
এসময় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দুদু।























