ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এইচ ওয়ান-বি ভিসা ফি কোটি টাকা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 35

আমেরিকায় উচ্চ-দক্ষ বিদেশি কর্মীদের জন্য বার্ষিক ১ লাখ ডলার ভিসা ফি নির্ধারণ করা হয়েছে। শুক্রবার এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সেই সঙ্গে ধনীদের জন্য ১০ লাখ ডলারে ‘গোল্ড কার্ড’ ভিসা চালুরও ঘোষণা দিয়েছেন। এই পদক্ষেপগুলো কংগ্রেসকে পাশ কাটিয়ে নেওয়া হয়েছে। ফলে শিগগিরই এগুলো আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরব আমিরাতের

পরে মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেন, এইচ ওয়ান-বি ভিসার জন্য প্রতিটি বড় প্রতিষ্ঠানকেই ১ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ২১ হাজার টাকার বেশি) ফি দিতে হবে। এ নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। চাকরির জন্য বিদেশি কর্মী আনা বন্ধ করে আমেরিকান ইউনিভার্সিটিগুলোর মার্কিন শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে উপযুক্তভাবে গড়ে তোলার পরামর্শও দেন তিনি।

মার্কিন সরকারের এ সিদ্ধান্ত ভারতীয় ও চীনা কর্মীদের ওপর নির্ভরশীল মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য বড় ধাক্কা।

২০২৪ সালের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অবৈধ অভিবাসীদের পাশাপাশি এবার এইচ ওয়ান-বি ভিসার ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করলেন ডোনাল্ড ট্রাম্প।

নিউজটি শেয়ার করুন

এইচ ওয়ান-বি ভিসা ফি কোটি টাকা করলেন ট্রাম্প

আপডেট সময় : ০৩:১২:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫