ঢাকা ০৭:০৩ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংকট উত্তরণের একমাত্র উপায় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 43

বর্তমান সংকট উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন করা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন। আজ (মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের হিলিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে এসে এসব মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘৫৪ বছরেও বাংলাদেশে পিআরের চর্চা হয়নি কাজেই পিআর পদ্ধতি নিয়ে বিএনপি বক্তব্য স্পষ্ট সংবিধান অনুযায়ী ভোট চায় দলটি। দেশের মানুষ দেড় যুগের বেশি সময় জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, ভোট দেয়ার জন্য অপেক্ষায় রয়েছে বাংলার মানুষ । কাজেই বর্তমান সংকট উত্তরণের একমাত্র উপায় হচ্ছে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠন করা।’

হাসিনার গুলির সামনে ভয় পাইনি, ভাঙা ডিমে যায় আসে না: আখতার হোসেন

এ সময় তিনি বলেন, ‘যে পদ্ধতিতে গণতন্ত্র শক্তিশালী হয়,যে পদ্ধতিতে বেশিরভাগ রাষ্ট্র পরিচালিত হচ্ছে। বাংলাদেশ মানুষ যে পদ্ধতিতে অভ্যস্ত এবং সংবিধান পারমিট করে আমরা সেটাতে লেগে থাকতে চাই। যারা পিআর পদ্ধতি নিয়ে ব্যস্ত তাদেরকে বলতে চাই জনগণের পছন্দ ও ইচ্ছে কিংবা বহিঃপ্রকাশ যদি সংবিধান হয়ে থাকে তাহলে জনগণকে সে মত প্রকাশের সুযোগ দিন। যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে তারা ডিসেম্বরে প্রার্থী ঘোষণা করার সময় পিআর কিংবা সংস্কারের কথাই বলেনি।’

তিনি আরও বলেন, ‘প্রধান উপদেষ্টা সময় অনুযায়ী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। এতে দেশের অর্থনৈতিক ও সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টির যে প্রয়াস কিংবা স্বৈরাচার ফিরে আসা বা স্বৈরাচারের মত কেউ কেউ যে কথা বলছে তা আইনের মাধ্যমে পরিচালনা করা হবে।’

এসময় তিনি দিনাজপুর-৬ আসনের চারটি উপজেলায় প্রতিটি মন্দিরে ৫ হাজার টাকা করে অনুদান দেন তিনি।

অনুষ্ঠানে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান,সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

সংকট উত্তরণের একমাত্র উপায় নির্বাচনের মাধ্যমে সরকার গঠন: ডা. জাহিদ

আপডেট সময় : ০৪:০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫