ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনার গুলির সামনে ভয় পাইনি, ভাঙা ডিমে যায় আসে না: আখতার হোসেন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 45

ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনের গুলির সামনে দাঁড়িয়ে আমরা ভয় পাইনি, সেখানে কারও ভাঙা ডিমে আমাদের যায় আসে না বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। নিউইয়র্ক সময় সোমবার (২২ সেপ্টেম্বর) ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম আগেও করেছে, এর আগেও উপদেষ্টারা এসেছেন তাদের ওপর তারা এমন আক্রমণ করার চেষ্টা করেছেন। দেশেও আওয়ামী লীগের আক্রমণের লক্ষ্যবস্তুতে আমরা থাকি। এটাতে আমরা ভয় পাই না।

এনসিপি নেতা আখতারকে ‘ডিম নিক্ষেপ’, যুবলীগ কর্মী আটক

আখতার বলেন, আমরা মনে করি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ওপর সন্ত্রাস করতে পারে। কিন্তু বাংলাদেশের মানুষ তার সাহসের সর্বোচ্চটুকু দিয়ে আগেও আওয়ামী লীগের বিরুদ্ধে জীবন উৎসর্গ করতে দ্বিধাবোধ করেনি। সামনের দিনগুলোতেও আওয়ামী লীগকে প্রতিরোধে বাংলাদেশের মানুষরা ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশে আওয়ামী লীগ তাদের সন্ত্রাসকে নিয়ে আর ফিরে আসতে পারবে না।

আখতার হোসেনকে ডিম নিক্ষেপের পর চোখের সামনে বিরোধীদের বিক্ষোভ দেখেই পাল্টা স্লোগান দিতে হোটেলের নিচে নেমে আসেন আখতার হোসেন ও তার সহকর্মীরা। এ সময় তাদের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারাসহ আরও কিছু নেতা-কর্মী। তারা একসঙ্গে শ্লোগান দেন— ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘বিচার চাই, বিচার চাই শেখ হাসিনার বিচার চাই’, ‘ওয়ান-টু-থ্রি-ফোর, ফ্যাসিজম নো মোর’।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, আখতার হোসেন ও তার সহযোগীরা উত্তেজনাপূর্ণ শ্লোগানে রাজপথ সরব করে তুলেছেন। এ সময় হোটেলের বিপরীতে দাঁড়িয়ে থাকা আওয়ামী লীগ কর্মীরাও পাল্টা শ্লোগান দিতে থাকেন।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) জেএফকে বিমানবন্দরে পৌঁছালে আওয়ামী লীগের স্থানীয় কর্মীরা আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও গালিগালাজ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে দেখা যায়, রাজনৈতিক নেতাকর্মীরা বিমানবন্দর থেকে বের হওয়ার সময় ‘জয় বাংলা’, ‘রাজাকার’ বলে আওয়ামী লীগ কর্মীরা স্লোগান দিতে থাকেন। এছাড়া অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের উপর ডিম নিক্ষেপ করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নিরাপত্তারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

নিউজটি শেয়ার করুন

হাসিনার গুলির সামনে ভয় পাইনি, ভাঙা ডিমে যায় আসে না: আখতার হোসেন

আপডেট সময় : ১২:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫