ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হলিউড সফরে দীপিকা? আর্থিক মামলায় বিপাকে জ্যাকলিন

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 44

বলিউড তারকা দীপিকা পাড়ুকোন একের পর এক আন্তর্জাতিক সাফল্যের পথে এগিয়ে চলেছেন। শোনা যাচ্ছে, তিনি খুব শিগগিরই নিজের দ্বিতীয় হলিউড ছবিতে সাক্ষর করতে চলেছেন। নাগ অশ্বিন পরিচালিত বহুল প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২’ থেকে বাদ পড়ার পর, আরও নতুনভাবে নিজেকে প্রস্তুত করছেন দীপিকা‌। বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের অবস্থান শক্ত করতে চান তিনি। আর তাই এবার নতুন এক আন্তর্জাতিক প্রজেক্টে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দীপিকার প্রথম হলিউড অভিজ্ঞতা ছিল ভিন ডিজেলের সঙ্গে। সেখানে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। এবার তাঁর দ্বিতীয় হলিউড ছবির আলোচনা শুরু হওয়ায় অনুরাগীদের মধ্যে নতুন কৌতূহল তৈরি হয়েছে।

কুমার শানুর বিরুদ্ধে গর্ভাবস্থায় ‘অত্যাচার’-এর অভিযোগ স্ত্রী

বিপাকে জ্যাকলিন
সুপ্রিম কোর্টে বড় ধাক্কা বলিউডের অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। ইডির ২১৫ কোটি টাকার আর্থিক তছরুপ মামলা বাতিলের আবেদন করেছিলেন তিনি। শীর্ষ আদালত সেই আবেদন শোনেনি। সোমবার আদালত জানায়, ইডির দায়ের করা মামলায় আদালত হস্তক্ষেপ করবে না। গত ৩ জুলাই দিল্লি হাইকোর্টের দেওয়া নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জ্যাকলিন।জ্যাকলিনের আইনজীবী আদালতে বলেন, প্রসিকিউশনের অভিযোগ হল জ্যাকলিনকে সুকেশের থেকে উপহার নেওয়ার সময় বেশি সতর্ক থাকা উচিত ছিল। তবে আদালত জানিয়েছে, আইন অনুযায়ী এমন পরিস্থিতিতে কেউ পুরোপুরি নিরাপদ হতে পারে না। আদালত আরও বলে, চার্জ বসানোর সময় শুধু অভিযোগকে মান্যতা দিতে হয়, তখন প্রমাণ দেখার দরকার নেই। এদিকে,শীর্ষ আদালতে জ্যাকলিন জানিয়েছেন, “আমি একজন চলচ্চিত্র অভিনেত্রী। সুকেশ বর্তমানে জেলে। তিনি আমাকে উপহার পাঠিয়েছিলেন, তবে ওই ২০০ কোটি টাকার আর্থিক তছরুপের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। মূল অপরাধে আমার নাম দেওয়া হয়নি। তার একটি টাকাও আমার কাছে আসেনি।”

নিউজটি শেয়ার করুন

হলিউড সফরে দীপিকা? আর্থিক মামলায় বিপাকে জ্যাকলিন

আপডেট সময় : ০৩:৪৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫