ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাব-সাহারান আফ্রিকায় তীব্র পানি ও খাদ্য সংকট

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 60

তীব্র খাবার পানি সংকটে ভুগছে আফ্রিকার সাব-সাহারান অঞ্চলের দেশগুলো। জলবায়ু পরিবর্তনজনিত কারণে দীর্ঘমেয়াদী খরার কারণে দিন দিন বাড়ছে এ সংকট। এছাড়া, কমছে অঞ্চলগুলোর খাদ্যশস্য উৎপাদনও। জলবায়ু পরিবর্তন ও পানির সংকট মোকাবিলায় দেশগুলোতে অবকাঠামোগত উন্নয়নের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ, সীমাহীন দরিদ্রতা, অপর্যাপ্ত শিক্ষা ও চিকিৎসা সংকটে ধুঁকছে আফ্রিকা মহাদেশের সাব-সাহারান অঞ্চলের দেশগুলো। এছাড়াও দেশগুলোতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করছে খাবার পানির সংকট।

গাজায় চলমান বিপর্যয়ে আমরা গভীরভাবে মর্মাহত: শ্রীলংকার প্রেসিডেন্ট

জলবায়ু পরিবর্তনজনিত কারণে অনিয়মিত বৃষ্টিপাত, খরা, জনসংখ্যা বৃদ্ধি, স্যানিটাইজেশনের অভাব, পানি সরবরাহের উৎসগুলোতে অব্যবস্থাপনা সবকিছু মিলিয়ে আব-সাহারান অঞ্চলের মানুষেরা বঞ্চিত হচ্ছেন খাবার পানির অধিকার থেকে।

ইউরোপিয়ান কমিশনের জয়েন্ট রিসার্চ সেন্টারের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, দীর্ঘদিন বৃষ্টিপাত না হওয়ায় অঞ্চলগুলোর নদ-নদীর পানির স্তর পৌঁছেছে শূন্যের কোঠায়।

অব্যাহত খরার কারণে পানি সংগ্রহে সবচেয়ে বেগ পেতে হচ্ছে দেশটির নারী ও কিশোরীদের। শুধু পানি সংগ্রহে দিনের বেশিরভাগ সময় খরচ করায় অনেক মেয়ে শিশু বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে।

নিউজটি শেয়ার করুন

সাব-সাহারান আফ্রিকায় তীব্র পানি ও খাদ্য সংকট

আপডেট সময় : ০২:০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫