ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, রোববার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিআর পদ্ধতি ও প্রতীক ইস্যু নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 52

জামায়াতের পিআর পদ্ধতি আর এনসিপির প্রতীক বরাদ্দের বিষয়টি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের প্রভাব বা সমস্যা সৃষ্টি করবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। আজ (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জের সাটু হলে নির্বাচন প্রক্রিয়া ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘অতীতের নির্বাচনে যে কর্মকর্তারা অবৈধ কার্যক্রম করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের কোনো ধরনের দায়িত্ব দেয়া হবে না। বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, তাদের বাদ দেয়া হবে।’

এবার সারা দেশে পূজা হচ্ছে ৩৩ হাজার ৩৫৫টি

আনোয়ারুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। বিদ্যমান আইনে ইসি সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে নির্বাচন কমিশন কোনো কাজ করতে পারে না, করবে না। আইনে যেভাবে আছে, নির্বাচন কমিশন সেভাবে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। আমরা মনে করি, ত্রয়োদশ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সদা প্রস্তুত।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা খুব নিবিড়ভাবে পরীক্ষা-নিরীক্ষা করে অতীতের নির্বাচনে যারা অবৈধ কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদের নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখব।’

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার, মো.রেজাউল করিমসহ সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

পিআর পদ্ধতি ও প্রতীক ইস্যু নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল

আপডেট সময় : ০৪:২৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫