ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়ায় ট্রাক চাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 59

বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা–ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন মা ও মেয়ে। আজ (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) সকাল ৭টায় উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস, তার ছেলে বিপ্লব চন্দ্র দাস এবং সিএনজিচালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর গ্রামের শুকুর আলী। এ ঘটনায় আহত হয়েছেন বিপুলের স্ত্রী মমতা রানী ও মেয়ে রুপা মনি দাস।

সুনামগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম জানান, দুর্গাপূজার ছুটিতে বিপুল পরিবার নিয়ে শ্বশুরবাড়ি আসছিলেন। বগুড়া থেকে সিএনজিযোগে নারচী গ্রামে যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক শুকুর আলী মারা যান।

পরে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় বিপুল ও তার ছেলে বিপ্লবের মৃত্যু হয়। আহত মমতা রানী ও রুপা মনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

বগুড়ায় ট্রাক চাপায় বাবা-ছেলেসহ নিহত ৩

আপডেট সময় : ০৪:৩২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫