ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবর
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / 44
জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের আট অভিযোগে গ্রেপ্তার দেখানো হয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা হাসানুল হক ইনুকে। এ মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ১৪ অক্টোবর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সুষ্ঠু নির্বাচনে যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত সারাহ কুকের
আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) সকালে জুলাই-আগষ্টে কুষ্টিয়ায় সাতজন হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।
এর আগে ২৫ সেপ্টেম্বর তার বিরুদ্ধে পৃথক আটটি অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। পরে সেই অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
অভিযোগে বলা হয়, আন্দোলনের সময়ে, গণভবনে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে আইনশৃঙ্খলাবাহিনী ও তার ১৪ দলের নেতাদের ছাত্র-জনতাকে উস্কানি দিয়েছিলেন। পাশাপাশি বিদেশি গণমাধ্যমে আন্দোলনকারীদের জঙ্গি উল্লেখ্য করে বক্তব্য দিয়েছিলেন।
ট্যাগস :
ইনু






















ক্যানসার আক্রান্ত সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে জুলাই শহিদের মায়ের সাক্ষাৎ