কাহারোলে বিএনপির নেতা মনজুরুলের পূজা মন্ডপ পরিদর্শন
- আপডেট সময় : ০৪:৩৮:০০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
- / 129
দিনাজপুরের কাহারোলে বিএনপির নেতা মোঃ মনজুরুল ইসলাম বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মোঃ মনজুরুল ইসলাম বীরগঞ্জ ও কাহারোলসহ দুই উপজেলার ১৭টি ইউনিয়নে ২৬১টি শারর্দীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি!
তিনি শারর্দীয় দূর্গা পূজার মহা ষষ্ঠী থেকে দশমীর দিন পর্যন্ত এই বিএনপির নেতা বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন এবং দূর্গা পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবল্মীদের সাথে বিভিন্ন ধরনের কৌশল ও মতবিনিময় করবেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন রাজা, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জুয়েল রানা, উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ডের সভাপতি নির্মল কুমার রায়, সদস্য সচিব নিরোদ কুমার রায়, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাহান সিরাজ শিপনসহ দুই উপজেলার বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক বৃন্দ।





















এখন নতুন করে আরেকটি শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল