ফ্লোটিলার প্রায় সবগুলো জাহাজ আটকে দিয়েছে ইসরাইল
- আপডেট সময় : ০৭:২৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / 52
সুমুদ ফ্লোটিলার ৪টি ছাড়া বাকি প্রায় সবগুলো জাহাজ ইসরাইল আটকে দিয়েছে বলে তথ্য দিয়েছে ফ্লোটিলা ট্র্যাকার। আজ (বৃহস্পতিবার, ২ অক্টোবর) দুপুরে এ তথ্য জানানো হয়। তবে একটি ছাড়া সুমুদ ফ্লোটিলা বহরের সব নৌযান আটকের দাবি করেছে দখলদার ইসরাইল।
এর আগে জানা যায়, ভূমধ্যসাগরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ অন্তত ১৩টি নৌযান আটক করে ইসরাইল। এসব নৌযানে থাকা সুইডিশ জলবায়ু অ্যাকটিভিস্ট গ্রেটা থুনবার্গসহ ৩৭টি দেশের দুই শতাধিক অভিযাত্রীকে আটক করে নিজেদের বন্দরে নিয়ে গেছে দখলদার বাহিনীটি।
সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি হামলা-আটক, শিবিরের নিন্দা
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এ নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ প্রায় ৪৪টি দেশের ৫০০ অভিযাত্রীর মধ্যে রয়েছে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধিরা, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক।
























সরকারি ক্রয়ের তথ্য প্রকাশে বাংলাদেশকে তাগিদ যুক্তরাষ্ট্রের