হামলার নির্দেশ ছিলো কার—প্রশ্ন নুরের, তদন্ত না হওয়ায় ক্ষোভ
- আপডেট সময় : ১০:৪০:০৯ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
- / 57
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘হত্যা চেষ্টার উদ্দেশে আমাদের ওপর বিনা উসকানিতে হামলা চালানো হয়েছিল। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কোনো নির্দেশনা ছিল না। তাহলে কী ভারত কিংবা কোনো জ্বীন এসে এই নির্দেশনা দিয়েছে?’
শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে বিমানবন্দরে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। এসময় নুর আরও বলেন, ‘ঘটনার এক মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন দেওয়া হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে।’
জাতীয় নির্বাচনের দিনেই সব সংস্কার প্রস্তাবে জনগণের ‘হ্যাঁ-না’ ভোট চায় বিএনপি
তিনি দাবি করেন, গেল এক বছরে দেশে কোনো গঠনমূলক পরিবর্তন আসেনি, বরং হয়েছে কেবল ‘ভাগ-বাটোয়ারার পরিবর্তন’।
এদিকে নুরুল হক নুর এখনও পুরোপুরি সুস্থ নন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক। তিনি বলেন, ‘নুরের সুস্থ হতে আরও ছয় মাস সময় লাগবে। তিনি বিদেশ যেতে চাননি। তবে তার শারীরিক অবস্থা এতটাই খারাপ ছিল যে, ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।’
উল্লেখ্য, গত ২৯ আগস্ট বিজয়নগরে দলীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে নুরুল হক নুরসহ অনেকে আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয় তাকে।



























Nusrat murder case: HC upholds death sentences for two, life terms for four