জুলাই সনদ বাস্তবায়নে উপায় খোঁজার আহ্বান আলী রীয়াজের
- আপডেট সময় : ০৪:১১:৫২ অপরাহ্ন, রোববার, ৫ অক্টোবর ২০২৫
- / 57
রাজনৈতিক দলগুলোকে আগের অবস্থান পরিবর্তন করে জুলাই সনদ বাস্তবায়নের উপায় বের করার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ। তিনি বলেন, ‘এখন সময় এসেছে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে গণঅভ্যুত্থানে প্রাণ দেয়া শহিদদের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার।’
আজ (রোববার, ৫ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠকের সূচনা বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
অচিরেই জাতীয় ঐকমত্য কমিশন চূড়ান্ত প্রতিবেদন দেবে
আলী রিয়াজ জানান, দলগুলো একমত হলে সরকারের জন্য সনদ বাস্তবায়ন সহজ হবে। তবে দলগুলো যদি ঐকমত্যের জায়গায় পৌঁছাতে আবারও ব্যর্থ হয়, তাহলে আবারও সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞ মতামত নেবে কমিশন।
বৈঠক শুরুর পর গণভোট নিয়ে বক্তব্য তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এর প্রেক্ষিতে কথা বলেন জামায়াতের প্রতিনিধি অ্যাডভোকেট শিশির মনিরসহ অন্যান্য দলের নেতারা।



























Govt boosts oil fired-power to ease load-shedding