ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যারা পিআর চাচ্ছে তারা বাংলাদেশের নির্বাচন চায় না: আমান উল্লাহ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 50

যারা পিআর পদ্ধতি চাচ্ছে তারা বাংলাদেশের নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। আজ (মঙ্গলবার, ৭ অক্টোবর) সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নে এক জনসভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘যারা পিআর পদ্ধতি চাচ্ছে তারা বাংলাদেশের নির্বাচন চায় না, গণতন্ত্র চায় না, তারা চায় বাংলাদেশের বিশৃঙ্খলা।’

নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করতে ‌‘গভীর ষড়যন্ত্র’ চলছে : ফখরুল

এ সময় তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী যথাসময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন ঠেকানোর ক্ষমতা কারো নাই।’

জনসভায় এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা ২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, সাবেক সাভার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

যারা পিআর চাচ্ছে তারা বাংলাদেশের নির্বাচন চায় না: আমান উল্লাহ

আপডেট সময় : ১১:৪৪:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫