ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কয়েকজন মিলে আইন তৈরি করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 37

কয়েকজন মিলে আইন তৈরি করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, কেবল নির্বাচিত সরকারই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। তাতে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (শুক্রবার, ১০ অক্টোবর) রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ৯০ এর গণঅভ্যুত্থানে শহিদ জেহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব বলেন তিনি।

আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেয়ার চেষ্টা চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের সময় প্রশাসন নিরপেক্ষ থাকতে হবে।’

এনসিপিকে শাপলা মার্কা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে—দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দিইনি। কোন মার্কা তোমাদের দেবে, তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? কারণ ধানের শীষ অপ্রতিরোধ্য। সারা দেশে ধানের শীষের স্লোগান উঠেছে।

জুলাই সনদ স্বাক্ষর ইতিবাচক উদ্যোগ: রিজভী

ধানের শীষকে আটকে দেওয়ার চেষ্টা চলছে মন্তব্য করে মির্জা ফখরুল আরও বলেন, ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রকারীরা চলে যেতে বাধ্য হবে।

মির্জা ফখরুল বলেন, যতই সংস্কার করি বা বুদ্ধিজীবীরা মিলে কৌশল আবিষ্কারের চেষ্টা করি, নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত গণতন্ত্রে ফিরে যেতে পারব না।

হাসিনাকে শুধু ‘হাসিনা’ বললে একটু সম্মান দেওয়া হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, দানব হাসিনা দেশের সমস্ত কিছুকে তছনছ করে দিয়েছে। দেশের বিচার ব্যবস্থা, প্রশাসন, নির্বাচন ব্যবস্থা, আমাদের অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা ব্যবস্থা- সমস্ত জায়গা সে তছনছ করে দিয়েছে।

তিনি বলেন, কিছু কিছু মানুষ বা সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করে। অথচ গণতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘ সময় ধরে লড়াই করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কয়েকজন মিলে আইন তৈরি করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫