ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছরে ফ্যাসিস্ট সরকার মানুষের বিশ্বাসের জায়গা নষ্ট করেছে: টুকু

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • / 35

বিগত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা অপরাধ, লুটপাটের কারণে মানুষের বিশ্বাসের জায়গা নষ্ট করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) সকালে টাঙ্গাইলের পশ্চিম আকুর টাকুর পাড়ার হাউজিং মাঠে প্রভাতী সংঘের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা অনৈতিক কাজে লিপ্ত থাকতো। প্রত্যেকে সামাজিকভাবে অপরাধী ছিলো। সমাজে লুটপাট করার কারণে তাদের ঐতিহ্যবাহী সংগঠনের প্রতি বিগত ১৭ বছর মানুষের অনীহা ছিলো। ১৭ বছরের আন্দোলন এক পর্যায়ে গিয়ে বিস্ফোরণে রূপ নিয়েছে। এখানে ছাত্র জনতা সর্বোচ্চ ভূমিকা ছিলো। ১৭ বছর ফ্যাসিস্টদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এদেশের মানুষ তাদের বিমুখ ছিলো। তারা মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা নষ্ট করেছে।’

সাবেক নৌবাহিনী প্রধান সরওয়ার জাহান নিজামের ইন্তেকাল

এ সময় তিনি বলেন, ‘বিদেশে গণঅভ্যুত্থান হয়েছে, যুদ্ধ হয়েছে। এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ হয়েছে। কিন্তু বিদেশের পুলিশ প্রশাসন একদম পালিয়ে গেছে এরকম নজির কিন্তু কোথাও হয়নি। বাংলাদেশ এই বার একমাত্র প্রত্যেকটি থানায় পুলিশ ছিলো না। বাংলাদেশে ৪ দিন কোথাও পুলিশ ছিলো না। তারা দলের হয়ে কাজ করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মীদের গুম হত্যা ও নির্যাতন করেছে।’

তিনি আরও বলেন, ‘এ কারণে নিজের অপরাধবোধ থেকে এক দিনেই সব পালিয়ে গেছে। এরশাদও কিন্তু স্বৈরাচার ছিলো, তারও কিন্তু পতন হয়েছে। সমগ্র বাংলাদেশ থেকে একবারে এরশাদের লোকজন উধাও হয়ে যায়নি। এই একমাত্র ফ্যাসিস্ট হাসিনার একদিনেই বাংলাদেশে কোথাও ফ্যাসিবাদের (আওয়ামী লীগ) লোক নাই।’

টুকু বলেন, ‘তারেক রহমান লন্ডনের মতো বাংলাদেশ দেখতে চায়। তারেক রহমানের কথা বার্তায় মানুষ আশ্বস্ত হচ্ছেন। তারা বলছেন উনার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশ প্রয়োজন। আল্লাহর রহমতে উনিই বাংলাদেশে আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান বাংলাদেশকে অনেক উঁচুতে নিয়ে যাবে।’

এ সময় প্রভাতী সংঘের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

১৭ বছরে ফ্যাসিস্ট সরকার মানুষের বিশ্বাসের জায়গা নষ্ট করেছে: টুকু

আপডেট সময় : ০৪:১৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫