দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ডের ইতিহাস

- আপডেট সময় : ১০:০০:২০ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
- / 60
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৪ হাজার ৬১৯ টাকা বাড়িয়ে ২ লাখ ১৩ হাজার ৭২০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে মূল্যবান এই ধাতুর সর্বোচ্চ দাম।
সোমবার (১৩ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। মঙ্গলবার (১২ অক্টোবর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
দেশের বাজারে বাড়লো ভোজ্যতেলের দাম
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২১ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪ হাজার ৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৮ অক্টোবর দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। তখন স্বর্ণের দাম নিধারণ করা হয়—
২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২,০৯,১০১ টাকা
২১ ক্যারেট: প্রতি ভরি ১,৯৯,৫৯৪ টাকা
১৮ ক্যারেট: প্রতি ভরি ১,৭১,০৮৮ টাকা
সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১,৪২,৩০১ টাকা






















