ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীরবতা ভেঙে রোনালদোকে ২ শর্ত পর্তুগাল কোচের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / 1

ইউয়েফা নেশনস লিগে নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। এটিই ছিল চলতি আন্তর্জাতিক বিরতিতে পর্তুগিজদের শেষ ম্যাচ। আগামী নভেম্বরের বিরতিতে গ্রুপ পর্বে দলটির আরও দুটি ম্যাচ বাকি রয়েছে।

গ্রুপ ‘এ’-তে চার ম্যাচের চারটিতেই জিতে শতভাগ সাফল্য ধরে রেখেছে পর্তুগাল। লিগে চমৎকার সূচনা এবং কোয়ার্টার ফাইনালে ওঠা সত্ত্বেও, কোচ জর্জে জেসুস ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যকার সম্পর্কের টানাপোড়েন নিয়ে আলোচনা থেমে নেই।

ওয়েলসের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার পর দ্বিতীয় ম্যাচে নরওয়ের বিপক্ষে রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। এরপর তিনি জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান। ফলে ডেনমার্কের বিপক্ষে তৃতীয় ম্যাচ এবং আজ নরওয়ের বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচে তিনি স্কোয়াডে ছিলেন না।

নরওয়ের বিপক্ষে জয়ের পর জেসুস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, রোনালদোর জাতীয় দলে ভবিষ্যৎ তাঁর ওপর নির্ভর করছে না, বরং সিদ্ধান্ত নিতে হবে রোনালদোকেই।

গত সপ্তাহে সিআরসেভেন ঘোষণা দেন, তিনি এই আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়েছেন এবং নেশনস লিগের শেষ দুটি ম্যাচ মিস করবেন।

তাঁর বিবৃতিতে তিনি জাতীয় দল থেকে পুরোপুরি অবসর নিচ্ছেন কি না, সে বিষয়ে কোনো স্পষ্ট ইঙ্গিত ছিল না। তবে পর্তুগালের বিভিন্ন সংবাদমাধ্যমের গুঞ্জন অনুযায়ী, জেসুসের অধীনে রোনালদো আর পর্তুগালের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন।

রোনালদোকে নিয়ে আবারও কথা বলতে গিয়ে জেসুস জানান, জাতীয় দলে তাঁর ফেরা নিয়ে কোনো বাধা নেই এবং হঠাৎ ক্যাম্প ছেড়ে চলে যাওয়া সত্ত্বেও রোনালদো ফিরে এলে তিনি তাকে সাদরে গ্রহণ করবেন।

জেসুস বলেন, ‘আমি জানি না সামনে কী হবে। আমার দিক থেকে সব পথই খোলা রয়েছে। নিজের ভবিষ্যৎ কী হবে, সে সিদ্ধান্ত রোনালদোকেই নিতে হবে। আগামী নভেম্বরের দলে রোনালদো যদি খেলতে চান এবং ক্লাবের হয়ে নিয়মিত খেলেন, তবে বাধা কোথায়? কোনো ক্ষোভ রয়েছে কি? একদমই না। এটি সাধারণ একটি ভুল বোঝাবুঝি ছিল, যা আমার মতে খুব সহজেই সমাধানযোগ্য। কখন এর সমাধান হবে? তা আমি জানি না।’

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জেসুস জোর দিয়ে বলেন, রোনালদো কী সিদ্ধান্ত নেবেন তা তিনি জানেন না, তবে পর্তুগাল দলে তাঁর ফেরার দরজা বন্ধ হয়ে যায়নি। আল নাসর ফরোয়ার্ডের জন্য পর্তুগালের দরজা খোলা থাকলেও সহজ দুটি শর্ত দিয়েছৈন কোচ। জেসুস বলেন, ‘আমি জানি না রোনালদো শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবেন… যেহেতু এমন অঘটন কিছুই ঘটেনি যা কোচ হিসেবে আমার কর্তৃত্বের ব্যাঘাত ঘটায়, তাই আমার পক্ষ থেকে আগামী নভেম্বরের দলে রোনালদো অবশ্যই বিবেচিত হবেন—যদি তিনি আল নাসরের হয়ে মাঠে থাকেন এবং জাতীয় দলে ফিরতে চান।’

আগামী নভেম্বরের মাঝামাঝি নেশনস লিগে নিজেদের পরবর্তী দুটি ম্যাচে ঘরের মাঠে ডেনমার্ক এবং প্রতিপক্ষের মাঠে ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল।

নিউজটি শেয়ার করুন

নীরবতা ভেঙে রোনালদোকে ২ শর্ত পর্তুগাল কোচের

আপডেট সময় : ১২:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬