মিরপুরে আগুনে হতাহতের ঘটনায় তারেক রহমানের শোক

- আপডেট সময় : ১০:৪৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / 50
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুনে ১৬ জন নিহতের ঘটনায় শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ শোক জানান।
তারেক রহমান বলেন, মিরপুরের গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ নিহতদের আত্মাকে চির শান্তি দিন এবং আহতদের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা দান করুন।
মিরপুরে আগুনে নিহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
তিনি বলেন, এ ধরনের হৃদয়বিদারক ঘটনা বারবার ঘটছে, যা শুধু শোকই নয়, অনেক প্রশ্নও রেখে যায়। আমাদের অবশ্যই কর্মস্থলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর মানদণ্ড বাস্তবায়নে কাজ করতে হবে, যাতে অবহেলার কারণে আর কোনো জীবন ঝরে না যায়।
তিনি বলেন, আমি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, তারা যেন অবিলম্বে কার্যকর ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করে, তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করে এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনে।
তারেক রহমান আরও বলেন, যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন এবং যারা এ ঘটনার প্রভাব ভোগ করছেন, তাদের প্রতি আমার গভীর সমবেদনা ও প্রার্থনা রইলো।





















