৬.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
- আপডেট সময় : ১০:৩১:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
- / 56
ফিলিপিন্সের পর এবার তীব্র ভূকম্পন দেখা দিল দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা দেখা গিয়েছে ৬.৭। ভারতীয় সময় অনুসারে বৃহস্পতিবার দুপুর নাগাদ অনুভব করা যায় এই ভূমিকম্প। তবে এখনও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও স্পষ্টভাবে জানা যায়নি এখনও।
ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এর পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার বেলার দিকে পাপুয়া প্রদেশে এই ভূমিকম্প হয়। ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল আবেপুরা শহর থেকে ২০০ কিলোমিটার দূরে একটি জায়গায়। সেই জায়গায় জনসংখ্যা ৬২ হাজারের বেশি। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার গভীরে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি এবং প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে যে, ভূকম্পনের জেরে কোনোরকম সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
পেরুর অন্তর্বর্তী প্রেসিডেন্টের বিরুদ্ধে জেন-জিদের বিক্ষোভ
দাভাও ওরিয়েন্টালের গভর্নর সংবাদমাধ্যমকে বলেছেন, আমি আমার গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করে দেখি গাড়িটি দুলতে শুরু করেছে এবং আমি দেখতে পাই বিদ্যুতের তারগুলি প্রবল ভাবে দুলছে। এরপর মাটি কাঁপতে শুরু করল এবং বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই লোকেরা ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে আসে। তখনই বোঝা যায় ভূমিকম্প।
উল্লেখ্য, এর মাত্র একদিন আগেই ফিলিপিন্সের দক্ষিণ উপকূলের 7.4 মাত্রার ভূমিকম্পে কমপক্ষে 7 জনের মৃত্যুর খবর এসেছিল। আর ওই ভূমিকম্পের পর মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কবার্তা কেন্দ্র ফিলিপিন্সের দক্ষিণ মিন্দানাও অঞ্চল এবং ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসির শহরে সুনামি সতর্কবার্তাও জারি করেছিল। তবে তা পরে প্রত্যাহার করে নেওয়া হয়। যদিও আজকের ভূমিকম্পে সেরকম হতাহতের ঘটনা ঘটেনি বলেই বেশ কয়েকটি সংবাদসংস্থা অনুযায়ী খবর।



























৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার