বিশ্বকাপ: ফ্রান্সকে হারিয়ে প্রথমবার ফাইনালে মরক্কো
- আপডেট সময় : ০৮:৫৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
- / 39
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে মরক্কো। ফাইনালে তাদের প্রতিপক্ষ ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা শেষ হয় ১-১ সমতায়। অতিরিক্ত ৩০ মিনিটের খেলা যখন শেষের দিকে মরক্কোর কোচ তখন মাঠে নামান আব্দেলহাকিম এল মেসবাহিকে।
বিশ্বজুড়ে উন্মাদনা, প্রথম ধাপেই বিক্রি ১০ লাখের বেশি টিকিট
দলের তৃতীয় পছন্দের গোলকিপার হলেও টাইব্রেকারে শেষ শটটি ঠেকিয়ে মরক্কোকে স্বপ্নের ফাইনালে তুলেন মেসবাহি। টাইব্রেকারে মরক্কো জিতে যায় ৫-৪ গোলে।
এদিকে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে আগে থেকেই মরক্কোর অপেক্ষায় ছিল আর্জেন্টিনা। কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে যায় লিওনেল মেসির উত্তরসূরীরা। যুব বিশ্বকাপের রেকর্ড ৬ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

























পে-স্কেলের গ্রেডভিত্তিক তালিকা প্রকাশ, গেজেট চলতি মাসেই