ঢাকা ১১:১২ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • / 56

বাহরাইনে চলমান এশিয়ান যুব গেমসের কাবাডি ইভেন্টে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। তারা ৫১-৪০ পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে পদকের লড়াইয়ে নিজেদের অবস্থানকে আরও জোরালো করেছে। যদিও নারী ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে নাটকীয়ভাবে পরাজিত হয়েছে নারী ক্রিকেট দল। কাবাডিতে পুরুষ দল লঙ্কা বধের মাধ্যমে সেই হারের কিছুটা হলেও প্রতিশোধ নিল।

পুরুষ কাবাডি ইভেন্টে মোট সাতটি দেশ অংশগ্রহণ করছে। প্রতিটি দলকে ছয়টি করে ম্যাচ খেলতে হবে, যার পরে শীর্ষ চার দল পদক লাভ করবে। বাংলাদেশ এ পর্যন্ত খেলা তিন ম্যাচের মধ্যে দুটিতেই জয়লাভ করেছে।

আফগানিস্তান-মিয়ানমার ম্যাচের আয়োজক বাংলাদেশ

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও, শক্তিশালী ইরানের বিপক্ষে জয় তুলে নেয় টাইগাররা। এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এই জয় তাদের পদকের স্বপ্নে বড় আশা যোগাল। পুরুষ দল তাদের পরবর্তী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে।

অন্যদিকে, নারী কাবাডি দল এখনো জয়ের দেখা পায়নি। ভারতের বিপক্ষে হারের পর এবার থাইল্যান্ডের বিরুদ্ধেও পরাজিত হয়েছে তারা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে থাইল্যান্ড ৩৮-৩০ পয়েন্টে বাংলাদেশকে হারায়।

নারী ইভেন্টে দল সংখ্যা মাত্র ৫টি। এই ৫ দলের মধ্যে শীর্ষ চারে থাকতে পারলেই ব্রোঞ্জ পদক নিশ্চিত হবে। আজ নারী দল শ্রীলঙ্কাকে পরাজিত করতে পারলে পদক পাওয়ার পথে অনেকটাই এগিয়ে যেতে পারবে।

যুব এশিয়ান গেমসে বাংলাদেশ মোট ১৩টি ডিসিপ্লিনে অংশগ্রহণ করছে, তবে পদকের বাস্তব সম্ভাবনা মূলত কাবাডিতেই দেখছে ক্রীড়ামহল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

এশিয়ান যুব গেমসে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

আপডেট সময় : ০৪:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫