বাংলাদেশকে ১ রানে হারিয়ে সিরিজে সমতায় উইন্ডিজ

- আপডেট সময় : ১১:৪৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 94
মিরপুরে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে বাংলাদেশকে ১ রানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো ক্যারিবিয়ানরা।
বাংলাদেশের দেয়া লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্রেন্ডন কিংকে হারায় ক্যারিবিয়ানরা। এরপর আথাঞ্জে ও কার্টি মিলে ইনিংস বড় করতে থাকেন। দুইজনকেই এল বি ডাব্লিউর ফাঁদে ফেলেন রিশাদ।
এরপর অগাস্তেকে ১৭ রানে রিশাদের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তানভির। মাত্র ৯০ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে উইন্ডিজরা।
ওমরাহ করতে গেলেন চিত্রনায়িকা পপি
শেষদিকে শাই হোপের ৫৩ রানে ভর করে ম্যাচ সুপার ওভারে নিয়ে যায় উইন্ডিজরা। সুপার ওভারে বাংলাদেশকে ১১ রানের লক্ষ্য দেয় তারা। লক্ষ্য তাড়া করতে নেমে ১ রানে হার মানে টাইগাররা।
এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই আকিলের শিকারে পরিণত হন ইনফর্ম ওপেনার সাইফ হাসান।
মাত্র ৬ রান করে দলীয় ২২ রানে সাজঘরের পথ ধরেন তিনি। এরপর ব্যক্তিগত ১২ রানে ক্যাচ আউটের শিকার হন হৃদয়। ১৫ রান করে বিদায় নেন নাজমুল শান্তও।
শেষ দিকে মিরাজের ৩২ ও রিশাদের ১৪ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংসে ২১৩ রানের পুঁজি পায় টাইগাররা।
























