নরসিংদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজনের মৃত্যু
- আপডেট সময় : ০২:৫৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / 52
নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার, ২৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদীর রাইনাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেয়ার পথে ও সকালে বাকি দুইজন মারা যায়।
নিহতরা হলেন সদর উপজেলার নুরালাপুর ইউনিয়নের রাইনাদী গ্রামের আজিজুল ইসলামের ছেলে সিয়াম মিয়া (২২), আলতাফ হোসেনের ছেলে সাব্বির হোসেন (২৮) ও রবিউল ইসলামের ছেলে অটো চালক ফাহিম মিয়া (৩০)।
পঞ্চগড়ে দেখা মিলছে মায়াবী কাঞ্চনজঙ্ঘার
নিহতের স্বজনরা জানান, রাতে ইজিবাইকে করে তারা তিনজন মাধবদী থেকে রাইনাদী এলাকায় যাচ্ছিলেন। এসময় ইজিবাইকটি মহাসড়ক পাড় হওয়ার সময় ঢাকা থেকে থেকে ছেড়ে আসা সিলেটগামী দ্রুত গতির একটি যাত্রীবাহি বাস ইজিকাইককে চাপা দেয়।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করা হলেও পালিয়ে গেছে বাসের চালক ও সহযোগী।



























ইংল্যান্ডের ফুটবলে নাম লেখালেন উসাইন বোল্ট