ঢাকা ০৩:২১ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের আচরণ লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে : চরমোনাই পীর

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / 44

সরকার নির্দিষ্ট কিছু দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর চরমোনাই)।

শনিবার (২৫ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসিক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের অর্থ হলো, নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের মানসিকতা নিরপেক্ষ থাকা এবং কার্যক্রমে তার প্রতিফলন থাকা। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মানসিকতা গঠন হয় সরকারের দৃষ্টিভঙ্গির ওপরে। তাই নির্বাচনকালীন সরকারকে সব দলের সঙ্গে সমান আচরণ করা উচিত। কিন্তু বর্তমান সরকারের কার্যক্রম এই বিষয়ে হতাশাজনক।

নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের সিদ্ধান্তের বিষয়ে ইসিকে অনুরোধ জানাবে বিএনপি

লন্ডনে বিশেষ একটি দলের সঙ্গে বৈঠক করা, জাতিসংঘের বৈঠকে তিনটি দলকে নিয়ে যাওয়া, সাম্প্রতিক তিনটি দলকে বিশেষ গুরুত্ব দেওয়ার মাধ্যমে সারা দেশে এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিশেষ ধারণা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, এটা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা মাঠ কর্মকর্তাদের পক্ষপাতমূলক আচরণ উৎসাহিত করবে। আগামী নির্বাচনে এর নেতিবাচক প্রভাব পড়বে। আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে।

বৈঠকে উপস্থিত ছিলেন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফসহ অনেকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

সরকারের আচরণ লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট করছে : চরমোনাই পীর

আপডেট সময় : ১০:৪৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫