৯৫০ গোলের মাইলফলকে ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০২:৪১:২৯ অপরাহ্ন, রোববার, ২৬ অক্টোবর ২০২৫
- / 70
৯৫০ গোলের মাইলফলক স্পর্শ করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে এ মাইলফলক স্পর্শ করলেন তিনি।
কয়েকদিন আগে সিআরসেভেন জানিয়েছিলেন, এক হাজার গোলের কীর্তি গড়তে চান তিনি। সে লক্ষ্যেই যেন তিনি ছুটছেন দুর্বার গতিতে।
হারের বৃত্তে লিভারপুল; টানা তিন জয়ে উড়ছে ম্যানইউ
গতকাল (শনিবার, ২৫ অক্টোবর) রাতে আল হাজমের বিপক্ষে ক্যারিয়ারের ৯৫০তম গোলটি করেন পর্তুগিজ এ মহাতারকা। ম্যাচের শেষার্ধ্বে সাদিও মানের থ্রু বল থেকে কোমানের বাড়ানো বলে ডি-বক্সের ভেতরে দারুণ ফিনিশিংয়ে গোল করেন ক্রিশ্চিয়ানো।
এর আগে, ম্যাচের প্রথমার্ধে গোল করেন জোয়াও ফেলিক্স। দুই পর্তুগিজের গোলে সহজ জয়ই পেয়েছে আল নাসর। এ নিয়ে চলতি মৌসুমে সৌদি প্রো লিগে সবগুলো ম্যাচে জয় নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো ক্লাবটি।
ট্যাগস :
রোনালদো






















