কালী পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেন বিএনপির নেতা-মনজুরুল

- আপডেট সময় : ০৩:৪০:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
- / 73
দিনাজপুরের কাহারোলে কালী পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন, বিএনপির নেতা আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম।
রোববার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর-বাহারপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী সাইত কালী মন্দিরে কালী পুজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম।
সংসদ নির্বাচনে ৩০০ আসনে ভোটকেন্দ্র ৪২,৭৬১টি
বিশেষ অতিথি হিসেবে কক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি মো: গোলাম মোস্তফা বাদশা।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো: শামীম আলী, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো: শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব নিরোদ চন্দ্র রায়, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো: জুয়েল রানা, রসুলপুর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো: রাসেল ইসলাম প্রমুখ।























