ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুষ্টু ছবি ও চিরঞ্জীবী!

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • / 52

তেলুগু সুপারস্টার চিরঞ্জীবী-র মুখ ব্যবহার করে তৈরি করা হয়েছে একাধিক এআই পর্ন ভিডিও, আর সেই ঘটনায় এবার কড়া আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেতা। জানা গেছে, এই ভিডিওগুলোতে ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তাঁর মুখ ও কণ্ঠ জুড়ে দেওয়া হয়েছে অশালীন কনটেন্টে, যা সোশ্যাল মিডিয়া ও কিছু ওয়েবসাইটে ছড়িয়ে পড়ে।

হায়দরাবাদ সাইবার ক্রাইম পুলিশে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন চিরঞ্জীবী। অভিযোগে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, “এই ভিডিওগুলি সম্পূর্ণ ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আমার মুখ, কণ্ঠ ও ব্যক্তিত্বকে বিকৃত করে অশালীনভাবে ব্যবহার করা হয়েছে।”

সালমান শাহ হত্যা মামলা: আগাম জামিন চাইবেন সামিরা

চিরঞ্জীবীর বক্তব্য, এমন জঘন্য কাজ কেবল তাঁর ব্যক্তিগত সুনাম নষ্ট করছে না, বরং তাঁর দীর্ঘদিনের জনবিশ্বাস ও মানবিক ভাবমূর্তিকেও আঘাত করছে। তাই তিনি দ্রুত পদক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছেন, যাতে এই ধরনের সব ভিডিও ব্লক, ডিলিট ও অভিযুক্তদের চিহ্নিত করা যায়।

সূত্র অনুযায়ী, ইতিমধ্যেই আইটি আইন, ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন (প্রোহিবিশন) অ্যাক্ট, ১৯৮৬-এর একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। আদালতও প্রাথমিকভাবে একটি ইনজাংশন জারি করেছে, যাতে চিরঞ্জীবীর নাম, ছবি, কণ্ঠ বা চেহারা অনুমতি ছাড়া কোনও ডিজিটাল বা সোশ্যাল প্ল্যাটফর্মে ব্যবহার করা না যায়।

নিউজটি শেয়ার করুন

দুষ্টু ছবি ও চিরঞ্জীবী!

আপডেট সময় : ০২:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫