ঐকমত্য কমিশন অনৈক্যের দলিল জমা দিয়েছে: জহির উদ্দিন স্বপন
- আপডেট সময় : ০৩:৫৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
- / 35
ঐকমত্য কমিশন অনৈক্যের দলিল জমা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। তিনি আরও জানান, জুলাই সনদসহ এ মুহূর্তে সব সমস্যা সমাধানে প্রধান উপায় দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।
আজ (শনিবার, ১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে একটি হোটেলে তরুণ রাজনীতিকদের মধ্যে মতাদর্শভিত্তিক সংলাপ এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
সেমিনারে অংশ নিয়ে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘প্রধান দলগুলোর মত বিরোধের কারণে ঐকমত্যে পৌঁছাতে পারেনি কমিশন। দীর্ঘ আলোচনার পরও ঐকমত্যে পৌঁছাতে না পারা রাজনীতিবিদদের জন্য দুর্ভাগ্যের। তবে বিএনপি চাইলে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টা সমাধান হয়ে যেতো।’
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর নিয়ন্ত্রণ আরোপ
একই সেমিনারে অংশ নিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, ‘যারা ছাত্রদের নেতৃত্ব নিয়ে সরকারে ছিলো বা আছেন তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তরুণরা নেতৃত্ব সুযোগ পেয়েও ভালো উদাহরণ দেখাতে পারেনি।’
এছাড়া, দুদক, পিএসসি স্বাধীনভাবে কমিশন গঠন না করতে পারলে পুরানো পথেই যাবে বাংলাদেশ বলেও মন্তব্য করেন তিনি।
এর বাইরে সেমিনারে সিপিবি সভাপতি কাজী সাজ্জাত জহির চন্দন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।























ইসলামী ব্যাংক নিয়ে ৭ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা সচেতন গ্রাহক ফোরামের