ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে এক মন্দিরে পদপিষ্ট হয়ে নয়জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / 52

ভারতের অন্ধ্রপ্রদেশের বেঙ্কটেশ্বরা মন্দিরে পদপিষ্ট হয়ে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। একাধিক রিপোর্ট অনুযায়ী, একাদশীতে শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গা বেঙ্কটেশ্বরা স্বামী মন্দিরে ভক্তদের ঢল নেমেছিল। গিজগিজ করছিল ভিড়। সেই পরিস্থিতিতে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। আর সেই ঘটনায় এখনও পর্যন্ত নয়জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, কাশিবুগ্গা সাব-ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত ডিএসপি লক্ষ্মণ রাও অবশ্য বলেছেন, ‘সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’জন।’ তারইমধ্যে সেই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে ১১ টা নাগাদ পদপিষ্টের ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একটি উঁচু জায়গায় সিঁড়ির মতো ছিল। সেখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন। আচমকা সেখানে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন ভক্তরা। সেই পরিস্থিতিতে পদপিষ্টের ঘটনা ঘটে। পরবর্তীতে মন্দির চত্বরে একাধিক দেহ দেখা গিয়েছে বলে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

গাজায় আন্তর্জাতিক বাহিনীকে জাতিসংঘের ম্যান্ডেট প্রয়োজন

তারইমধ্যে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। একটি মহলের তরফে দাবি করা হয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে আহতদের মাথাপিছু ৫০,০০০ টাকা দেওয়া হবে। আর মৃতদের পরিবারকে দু’লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন, ‘শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গা বেঙ্কটেশ্বরা মন্দিরে যে পদপিষ্টের ঘটনা ঘটেছে, তাতে আমি অত্যন্ত মর্মাহত। এরকম দুর্ভাগ্যজনক ঘটনায় যে ভক্তদের মৃত্যু হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। মৃতদের পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ভারতে এক মন্দিরে পদপিষ্ট হয়ে নয়জনের মৃত্যু

আপডেট সময় : ০৩:৩৪:২৫ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫