এনসিপিসহ ৩ দল ইসির নিবন্ধন পেল
- আপডেট সময় : ০৪:১৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 60
নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেতে যাচ্ছে নতুন তিনটি রাজনৈতিক দল। আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। আগামীকাল বুধবার (৫ নভেম্বর) এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে।
তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সমাজতান্ত্রিত দল (মার্কসবাদী) এবং বাংলাদেশ আমজনগণ পার্টি, এই তিনটি দলকে নিবন্ধন দিয়েছে ইসি।
সুদানে ড্রোন হামলায় নিহত ৪০ জন
তিনি জানান, আইন অনুযায়ী আগামীকালই দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে ইসি। আখতার আহমেদ বলেন, গণবিজ্ঞপ্তির পর কারও কোনো আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর দলগুলোর নিবন্ধনের গেজেট প্রকাশ করবে ইসি।
এছাড়াও তিনি জানান, বাংলাদেশ নেজামী ইসলামী পার্টির বিষয়টি হাইকোর্টের বিবেচনাধীন রয়েছে।
তিনি বলেন, দল নিবন্ধনের জন্য আবেদন পড়েছিল ১৪৩টি। প্রাথমিকভাবে ২২টি দলকে বাছাই করা হয়েছিল। গণপ্রতিনিধিত্ব সংশোধন অধ্যাদেশ, আরপিও নিয়ে কমিশন পরবর্তী কাজ করছে বলে জানান তিনি।
























দেশের রিজার্ভ বেড়ে ৩৭.৩৪ বিলিয়ন ডলার