ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • / 98
122

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুদানে ড্রোন হামলায় নিহত ৪০ জন

পুলিশ স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি বাস ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা রিয়েল কোচ পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। গুরুতর আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

হবিগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৩০

আপডেট সময় : ০৪:১৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫