ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৩ মাসে দেশে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / 104
129

কার্তিকের শেষদিকে এসে ধীরে ধীরে তাপমাত্রার পারদ কমে অনুভূত হচ্ছে শীত। ইতোমধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১৮ ডিগ্রিতে। যদিও রাজধানী ঢাকায় এখনো তেমন ঠান্ডা পড়েনি, তবে উত্তরাঞ্চলের কিছু এলাকায় ইতোমধ্যেই শীত অনুভূত হচ্ছে। দুই দিন আগের বৃষ্টির পর আবহাওয়া কিছুটা শীতল হয়ে উঠেছে।

এই অবস্থায় আগামী ৩ মাসে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে। সেই সঙ্গে এই সময়ে দেশে অন্তত ৭টি মৃদু (০৮-১০° সে.) থেকে মাঝারি (০৬-০৮° সে.) ধরনের শৈত্য প্রবাহ হানা দিতে পারে।

তিন মাসের (নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি) মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। সেই সঙ্গে এই তিন মাসে দেশের কিছু অঞ্চলে শৈত্য প্রবাহ তীব্র রূপ নিতে পারে বলেও আশঙ্কার কথা জানানো হয়েছে।

দেশের পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর থেকে আগামী জানুয়ারি পর্যন্ত দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই ৩ মাসে বঙ্গোপসাগরে ২ থেকে ৪টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে ২টি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই ৩ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তরপশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে এবং এতে শীতের অনুভূতি বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী জানুয়ারি পর্যন্ত দেশে ৪ থেকে ৭টি মৃদু (০৮-১০° সে.) থেকে মাঝারি (০৬-০৮° সে.) ধরনের শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে। তবে দেশের উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি শৈত্য প্রবাহ (০৪-০৬° সে.) তীব্র রূপ নিতে পারে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আগামী ৩ মাসে দেশে সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রি

আপডেট সময় : ০৪:৪২:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫