অনশনরত তারেকের সঙ্গে বিএনপি নেতা রিজভীর ‘সংহতি’
- আপডেট সময় : ১১:১৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
- / 45
দলীয় নিবন্ধন না পেয়ে নির্বাচন কমিশনের সামনে অনশনরত ‘আমজনতার দল’ এর সদস্য সচিব মো. তারেক রহমানের কর্মসূচিতে সংহতি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে অনশনরত মো. তারেক রহমানের সঙ্গে দেখা করেন রিজভী।
তিনি বলেন, ‘আমজনতার দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল, সেই আবেদন গ্রাহ্য করা হয়নি। আমি দেখেছি, কিছু গুরুত্বহীন সংগঠন নিবন্ধিত হয়েছে। কিন্তু তারেকেরটা কেন দেয়া হলো না, বুঝতে পারলাম না।’
রিজভী বলেন, ‘সে তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায়নি। আইনসম্মত রাজনীতি করতে চেয়েছে।’
রুহুল কবির রিজভী জানান, আমজনতার দলের সদস্য সচিব তারেক এ দেশের স্বার্থে কথা বলেছে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কথা বলেছে। সে (তারেক) একটি রাজনৈতিক দল গঠন করেছে তার বৈধতার জন্য। নির্বাচন কমিশনে আবেদন করেছিল। সে তো কোনো গোপন রাজনৈতিক দল করতে চায় নি, আইন সম্মত রাজনৈতিক দল করতে চেয়েছে। যদি তার উদ্দেশ্য খারাপ থাকতো, তাহলে গোপন রাজনৈতিক দল করে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ করতো। রাষ্ট্রবিরোধী কোনো কার্যকলাপ তারেক করিই নি বলে মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, বরং রাষ্ট্রে স্বার্থে, দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এ নেতা (তারেক) কথা বলেছে। আমি দেখেছি, সে গলার মধ্যে মোবাইল ঝুলিয়ে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেছে, স্বাধীনতার স্বপক্ষে কথা বলেছে। দেশকে যারা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে আধিপত্য বিস্তার করতে চায়, সে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে তারেক। আজ তার দলের নিবন্ধন দেওয়া হচ্ছে না। তাহলে নির্বাচন কমিশন কাদের নিবন্ধন দেবে প্রশ্ন রাখেন তিনি।
৬৬ দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিল ইসি
তিনি বলেন, কাউকে আমি ছোট করতে চাই না। কিন্তু তার (তারেক) যে চিন্তা, রাজনৈতিক সংগ্রাম, কর্মসূচি অনুযায়ী যে রাজনৈতিক দল গঠন করেছে, সে রাজনৈতিক দলের (আমজনতার দল) নিবন্ধন অবশ্যই সে প্রাপ্য। এ ন্যায় সংগত কারণে যে অনশন করছে, (৫০ ঘণ্টা পার) তার এ অনশন কর্মসূচির প্রতি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে পূর্ণ সংহতি জ্ঞাপন করছি।
মঙ্গলবার (৪ নভেম্বর) থেকে নির্বাচন ভবনের সামনে অনশন করছেন মো. তারেক রহমান। প্রায় ৫০ ঘণ্টা ধরে তার এই অনশন চলছে এবং শারীরিক অবস্থারও অবনতি ঘটেছে। এর মধ্যেই বিভিন্ন দলের নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা তারেকের অনশনকে সমর্থন জানিয়ে একাত্মতা প্রকাশ করেছেন।
সর্বশেষ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারেকের সঙ্গে দেখা করে তার অনশনকে সমর্থন জানিয়েছেন। বিভিন্ন দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা তারেককে সমর্থন জানালেও নির্বাচন কমিশন বলছে— বিদ্যমান আইনের শর্ত পূরণ না করার কারণেই নিবন্ধন পায়নি আম জনতার দল। তারেক চাইলে আদালতের দ্বারস্থও হতে পারেন বলে জানিয়েছে ইসি।
নিবন্ধন না দেওয়ার কারণ জানিয়ে ইসির দেওয়া চিঠিকে প্রতারণামূলক আখ্যা দিয়েছেন অনশনরত তারেক রহমান। তিনি বলেন, ইসি আমাদের একটা প্রতারণামূলক চিঠি দিয়েছে। আমরা নাকি ব্যাংক তথ্য দেইনি, ৩৩ শতাংশ নারীর বিধান রাখা হয়নি… এগুলো তারা একটা মিথ্যা ক্লেইম করছে।
তিনি আরও অভিযোগ করেন, আমাদের বলছে ২২টা জেলায় লাগবে, আমাদের ২০টা জেলায় অফিস পেয়েছে। দুইটা জেলায় নাকি পায়নি। আমাদের তো ৪৩টা জেলায় কমিটি আছে। তারা আমাদের সঙ্গে প্রতারণা করছে।





















অবিশ্বাস্য কামব্যাকে কোয়ার্টার-ফাইনালে আর্জেন্টিনা